চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক দুটি বসতঘর থেকে ৩ হাজার ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় দুপুর ১২টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্বাসের পাড়া এলাকায় একটি বসতঘরে অভিযান চালানো হয়। পরে একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে একই ইউনিয়নের পশ্চিম পাড়া (চৌকিদার বাড়ি) এলাকার আরেকটি বসতঘরে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়।অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্বাসের পাড়া এলাকার মৃত হারি মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪০), কক্সবাজার জেলার উখিয়া থানার ক্যাম্প-০২, বি-ব্লক, বি-০৭ এলাকার মৃত মকবুল আহাম্মদের ছেলে মো. ওসমান (৩৫) এবং খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া (চৌকিদার বাড়ি) এলাকার মৃত সন মিয়ার মেয়ে সাজেদা বেগম (৪০)।পুলিশের দাবি, গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের Read more

স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ
স্বামীকে ‘ভাইয়া’ ডাকেন অভিনেত্রী নওশীন, জানালেন কারণ

দীর্ঘ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ। দীর্ঘদিন পর ফিরে তিনি সময় কাটাচ্ছেন ভিন্নরকম Read more

‘খালেদা জিয়া আগামী মাসের যেকোনো সময় দেশে ফিরতে পারেন’
‘খালেদা জিয়া আগামী মাসের যেকোনো সময় দেশে ফিরতে পারেন’

আগামী মাসের যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

বেপরোয়া বাইক চালিয়ে প্রাণ গেল দুই যুবকের, আহত ১
বেপরোয়া বাইক চালিয়ে প্রাণ গেল দুই যুবকের, আহত ১

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজন ফরিদপুর Read more

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ
বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ

চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন