চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ রয়েছে আজ।বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এ মামলায় প্রসিকিউশনের পক্ষে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউশন। তবে অব্যাহতি চেয়েছেন গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা। ২১ ডিসেম্বর পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। উপস্থিত দুই আসামির হয়ে লড়েন আইনজীবী হামিদুল মিসবাহ। শুনানিতে প্রত্যেকেই ডিসচার্জের আবেদন করেছেন। তবে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।ওই দিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী।রেদোয়ানুল ছাড়া গ্রেপ্তার অপরজনও বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি মেজর মো. রাফাত বিন আলম। তবে পলাতক রয়েছেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।এর আগে, ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানির কথা ছিল। কিন্তু বিশেষ কারণে হয়নি। ৬ ডিসেম্বর ফরমাল চার্জের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইবুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’
‘অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না’

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি Read more

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি Read more

আদালতে শুনানি চলাকালে বিচারককে গুলি করে হত্যা
আদালতে শুনানি চলাকালে বিচারককে গুলি করে হত্যা

আলবেনিয়ার রাজধানী তিরানায় আদালতে বিচার চলাকালীন একজন বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। আসামি পক্ষের লোকই তাকে গুলি করে। হামলাকারী Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

সাইপ্রাসের ‘আক্রোটিরি’ ঘাঁটি ব্যবহৃত হবে না: কিয়ার স্টারমার
সাইপ্রাসের ‘আক্রোটিরি’ ঘাঁটি ব্যবহৃত হবে না: কিয়ার স্টারমার

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটি 'আরএএফ আক্রোটিরি' (RAF Akrotiri) ব্যবহার করা হবে না বলে সাফ Read more

বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ
বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ

বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলো কলেজ ছাত্র সাকিব (১৯)।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নাটোর-বগুড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন