মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয় দোকানপাট। আহত হয় অন্তত ৫ জন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মোস্তফাপুরে বিরতিহীনভাবে চলে এ সংঘর্ষ।পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেড়ে আসে দুইপক্ষ। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহত হন অন্তত ৫ জন। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে গুঁইসাপ ধরেছেন এক যুবক। সেই গুঁইসাপ দেখার জন্য ওই যুবকের বাড়িতে ভিড় জামিয়েছেন উৎসুক জনতা।শুক্রবার (১৬ Read more

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত
দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।মঙ্গলবার Read more

পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন, নারী শ্রমিকের মৃত্যু
পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন, নারী শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ Read more

পদত্যাগে অচল জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই, অনিশ্চয়তায় কার্যক্রম
পদত্যাগে অচল জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই, অনিশ্চয়তায় কার্যক্রম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই পদত্যাগ Read more

কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা
কমেছে স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

সবশেষ দাম সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১১ আগস্ট) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন