জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। আজ সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি।জবানবন্দিতে আবদুল্লাহ আল ইমরান বলেন, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন।জবানবন্দিতে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান বলেন, গত বছরের ১৯ জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে।আবদুল্লাহ আল ইমরান বলেন, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) তার চিকিৎসা চলছিল। গত বছরের ২৬ অথবা ২৭ জুলাই সকাল ৯টা-১০টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান। একপর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান। শেখ হাসিনাকে তিনি ‘ম্যাডাম’ বলে সম্বোধন করেন। শেখ হাসিনা তাকে ‘আপা’ বলে ডাকতে বলেন।আবদুল্লাহ আল ইমরান আরও বলেন, তিনি কোথায় পড়াশোনা করেন, হলে থাকেন কি না, কেন থাকেন না, সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান। তিনি বলেন, ‘একপর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন, আমি আন্দোলনকারী। তিনি আমাকে জিজ্ঞেস করেন, পুলিশ তোমাকে গুলি করেছে? আমি বলি, পুলিশ আমাকে সরাসরি গুলি করে। পুলিশের পোশাকে কারা ছিল, সেটা আমি জানি না। আমার পর আরও চার থেকে পাঁচজনের সঙ্গে তিনি কথা বলেন। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন, তখন হেল্পডেস্কের কাছে গিয়ে “নো ট্রিটমেন্ট নো রিলিজ” অর্ডার দিয়ে যান, যা আমি শুনতে পাই।’তবে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ মানে কী, তখন বুঝতে পারেননি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন আবদুল্লাহ আল ইমরান। তিনি বলেন, একপর্যায়ে তিনি দেখেন, যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না। বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না। তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছিলেন না। তখন তিনি বুঝতে পারেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’–এর মানে। তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল।এ ঘটনার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দায়ী করেন আবদুল্লাহ আল ইমরান।গতকাল রবিবার (৩ আগস্ট) এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মাইক্রোবাসচালক খোকন চন্দ্র বর্মণ।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গতকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয়।গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, তার এক বছরের মাথায় এই মামলার মাধ্যমে সেই অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত বিভাটেকসহ চালক রিয়াজ (৩৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ পাথরঘাটা Read more

এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি
এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি

বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইতালি, অস্ট্রিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।  আজ বৃহস্পতিবার সকাল ৭টার Read more

লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের
লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের লালপুরে গোখরার কামড়ে মিঠন চন্দ্র প্রামানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার আড়বাব ইউনিয়নের Read more

খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ
খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ

জমির খাজনা দেওয়ার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান (টুটুল) নামের এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে Read more

হাওরে বোরো ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা, পালটে যাচ্ছে হাওড় পারের জীবন
হাওরে বোরো ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা, পালটে যাচ্ছে হাওড় পারের জীবন

হাওর মানেই শুকনো মৌসুমে ধান চাষের সমারোহ। যতদূর চোখ যায় সবুজ ধানের ক্ষেত। অথচ দিনে দিনে সেই চির চেনা দৃশ্যে Read more

দু’টি পাতায় গাঁথা এক সংগ্রামীর গল্প
দু’টি পাতায় গাঁথা এক সংগ্রামীর গল্প

চায়ের কাপে শুধু ধোঁয়া নয়, জাগে স্বপ্ন- ভেসে ওঠে জীবনের গল্প। অনেকের কাছে চা মানে নিছক এক কাপ পানীয়, কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন