আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামার কথা মুস্তাফিজুর রহমানের। তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে বাঁহাতি এই পেসারকে।তবে টুর্নামেন্ট শুরুর প্রায় তিন মাস আগেই অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে জড়িয়ে পড়েছে আইপিএল এবং মুস্তাফিজের অংশগ্রহণ। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কয়েকজন ধর্মীয় নেতা প্রকাশ্যে মুস্তাফিজকে খেলানোর বিরোধিতা করেছেন। এমনকি ম্যাচ হলে মাঠে ভাঙচুর চালানোর হুমকির কথাও বলেছেন তারা। এতে করে ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ এক বক্তব্যে দাবি করেন, বাংলাদেশি খেলোয়াড় মাঠে নামলে ‘তপস্বী যোদ্ধারা’ ম্যাচে বাধা দেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে।এই প্রতিবাদের পেছনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া কয়েকটি সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে। এই পরিস্থিতিতে মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ কতটা নির্বিঘ্ন হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ প্রসঙ্গে বলেছেন, বিষয়টি ক্রিকেট অপারেশন্স বিভাগ দেখবে এবং আইপিএলের সূচি ও জাতীয় দলের ব্যস্ততা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।আইপিএল চলাকালীন সময়ে আন্তর্জাতিক সূচিতেও ব্যস্ততা রয়েছে বাংলাদেশের। এপ্রিল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে জাতীয় দল। সে কারণে পুরো আইপিএলে অংশ নেওয়া মুস্তাফিজের পক্ষে সম্ভব নয়। অন্তত ওয়ানডে সিরিজে তাকে জাতীয় দলের হয়ে খেলতেই হবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও জানিয়েছেন, আইপিএলের মাঝপথে প্রায় আট দিনের জন্য মুস্তাফিজকে দেশে ফিরতে হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কী সিদ্ধান্ত নেয়, সেটির দিকেই এখন নজর ক্রিকেট মহলের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ
টাঙ্গাইলে এলজিইডিতে ৯ মাসে ২২৮৭টি স্কিমের অগ্রগতি ৮১ শতাংশ

টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) চলতি অর্থ বছরে আওয়ামীলীগের ফ্যাসিস্ট এমপিদের সুপারিশকৃত ২৮টি উন্নয়ন কাজের স্কীম বাতিল করা হয়েছে। Read more

তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন
তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। মুহূর্তেই প্রতিষ্ঠানটির Read more

অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি Read more

মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার
মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার

যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল ব্যবসায়ীরা Read more

এবার গাজা যুদ্ধে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল
এবার গাজা যুদ্ধে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল

গাজা উপত্যকায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে। ইসরায়েলের Read more

নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
নিষিদ্ধ দলের নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন