ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন।শনিবার (২০ ডিসেম্বর) রাশিয়ার সরকারি বার্তাসংস্থা রাশিয়ান টেলিভিশন (আরটি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, “ইউক্রেন যদি নির্বাচনের ঘোষণা দেয়, তাহলে নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে ভোটের দিন ইউক্রেনের অভ্যন্তরে হামলা করা থেকে বিরত থাকতে প্রস্তুত আছে রুশ বাহিনী। এমনকি সীমান্তবর্তী সীমান্ত পেরিয়ে যেসব ইউক্রেনীয় রাশিয়ার ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন, তারাও ভোট দিতে ইউক্রেনে যেতে পারবেন। রুশ সেনাবাহিনী এক্ষেত্রে কোনো বাধা দেবে না।”“তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন যদি অস্ত্র-সেনা মজুত করা শুরু করে তাহলে তার পরিণতি খুব খারাপ হবে।”ইউক্রেনে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ২০১৯ সালের মে মাসে। সেই নির্বাচনে জয়ী হয়ে ২০ মে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন ভ্লাদিমির জেলেনস্কি।ইউক্রেনের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদকাল ৫ বছর। সেই হিসেবে ২০২৪ সালের মে মাসে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধ মেয়াদ পেরিয়ে গেছে। ২০২৪ সালের পর কয়েকবার নির্বাচনের দাবি উঠেছে ইউক্রেনে; কিন্তু ‘দেশে যুদ্ধ চলছে’— এই অজুহাতে প্রতিবারই সেই দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি এবং দফায় দফায় সামরিক আইনের মেয়াদ বাড়িয়ে এখনও ক্ষমতায় আছেন তিনি।২০২৪ সালের মে মাস অতিক্রান্ত হওয়ার পর থেকেই মস্কো বলে আসছিল, প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলেনস্কি বা তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত সংলাপে বসতে ইচ্ছুক নন রুশ কর্মকর্তারা। পুতিন বলেছিলেন, জেলেনস্কি যদি নির্বাচনের তফসিল ঘোষণা করেন— তাহলে নির্বাচনে বিজয়ী নতুন সরকারের সঙ্গে সংলাপে আপত্তি নেই মস্কোর। এমনকি জেলেনস্কি যদি নিজে যদি ফের নির্বাচিত হন, তাহলেও।কিন্তু ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা এবং জেলেনস্কি নিজে মস্কোর এই আহ্বানে কর্ণপাত করেননি।তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এ দৃশ্যপটে পরিবর্তন আসে। ২০২৫ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।মূলত ট্রাম্পের চাপেই সম্প্রতি জেলেনস্কি এক ঘোষণায় জানিয়েছেন, আগামী ৯০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হবে ইউক্রেনে।সূত্র : আরটিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহা ঘিরে কক্সবাজারে ৯৪ টি পশুর হাট
ঈদুল আজহা ঘিরে কক্সবাজারে ৯৪ টি পশুর হাট

কক্সবাজারে কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। জেলার ৮টি উপজেলায় এবার বসছে মোট ৯৪টি পশুর হাট, যার মধ্যে Read more

দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান Read more

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের Read more

মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়ায় সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু
মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়ায় সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে মসজিদ কমিটির উত্তোলিত টাকার হিসাব চাওয়ার ঘটনা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত মাগুরা জেলা Read more

হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল
হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মুখ খুললেন আসিফ নজরুল

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ৯ মাস পর কীভাবে তাদের মনোনীত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করতে পারলেন তা নিয়ে প্রশ্ন Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন