বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একলাফে এ দাম প্রায় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে।শুক্রবার (২৭ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদেন বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচারসের দাম ১১৪ ডলার অতিক্রম করেছে।বাজার তথ্য জানিয়েছে, ব্রেন্ট ফিউচারস ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ২ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারস ৬ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ ডলার পার হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। একই সময়ে ডব্লিউটিআ তেলের দামও প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই এবার ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ বিষয়ে দেশটির মন্ত্রিসভা থেকে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। খবর তাস নিউজের।রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে।নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম ওঠানামা করছে।তিনি আরও জানান, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনো অনেক বেশি। তবে দেশের ভেতরে সরবরাহ ঠিক রাখাই এখন প্রধান লক্ষ্য।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প
মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ‘অসাধারণ Read more

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল

ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার Read more

শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম
শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম

উত্তরের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। সঙ্গে হিমেল হাওয়া আর বৃষ্টির মতো ঝরছে শীত। এই দুর্বিষহ ঠান্ডায় Read more

এবার ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি
এবার ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম "নুসুক ওমরাহ" চালু করেছে। এতে বিশ্বব্যাপী মুসলমানদের সরাসরি ওমরাহ ভিসার Read more

বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের
বাঁশউলিপুরে সন্ধান মেলে‌নি নি‌খোঁজ ২ ভাইয়ের

কু‌ড়িগ্রামের উলিপু‌ররে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পায়‌নি ফায়ার সার্ভি‌সের ডুবু‌রি দল। র‌বিবার (১১ মে) বি‌কেল সা‌ড়ে Read more

২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি

দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন