বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি ‌‌‘‘বিশ্ব এবং ওই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি’’ বলে মন্তব্য করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। রোববার দেশটির সংসদ অধিবেশনে দেওয়া বক্তৃতায় সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণাকে প্রত্যাখ্যান করেন তিনি।এর আগে, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেন। আফ্রিকার এই ভূখণ্ডকে প্রথম স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েল দিয়েছে বলে ঘোষণা দেন তিনি।সংসদ অধিবেশনে এই বিষয়ে সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামুদ বলেন, ইসরায়েলের এই স্বীকৃতি ‘‘সোমালি প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের ঐক্যের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসনের শামিল।’’১৯৯১ সালে সোমালিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে স্বাধীনতার ঘোষণা দেয় সোমালিল্যান্ড এবং গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রজাতন্ত্র ঘোষণা করা এই অঞ্চলটি এডেন উপসাগরের তীরে কৌশলগত অবস্থানে রয়েছে এবং তাদের নিজস্ব মুদ্রা, পাসপোর্ট ও সেনাবাহিনী আছে।তবে একতরফা স্বাধীনতা ঘোষণার পর থেকেই কূটনৈতিকভাবে অঞ্চলটি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ইসরায়েলের ঘোষণার পর শুক্রবার সোমালিয়ার সরকার ও আফ্রিকান ইউনিয়ন তীব্র প্রতিক্রিয়া জানায়।ইসরায়েলি পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর ‘‘নির্বিচার আক্রমণ’’ বলে নিন্দা জানিয়েছে মোগাদিশু। পাশাপাশি মিসর, তুরস্ক, ছয় দেশ নিয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং ইসলামি সহযোগিতা সংস্থাও (ওআইসি) ইসরায়েলি ওই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রিমিয়ার লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ সোমবার (১৬ মার্চ) আছে একটি ম্যাচ। মুখোমুখি ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন।ফুটবলইন্ডিয়ান সুপার লিগপাঞ্জাব-গোয়ারাত ৮টা, সনি টেন ২ইংলিশ Read more

নারায়ণগঞ্জে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর Read more

কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়
কাতার সফরে অর্থনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন। চার দিনের এই সফরে Read more

কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন
কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদক ব্যবসা যেন রীতিমতো প্রকাশ্যে চলছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হলেও থানা পুলিশের ভূমিকা Read more

ঈদের আগে বাড়ছে প্রবাসী আয়, ১৭ দিনে এলো ১৬১ কোটি ডলার
ঈদের আগে বাড়ছে প্রবাসী আয়, ১৭ দিনে এলো ১৬১ কোটি ডলার

আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র ক‌রে কোরবানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন