চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক চাঁদপুর খবর ও বিজয় টেলিভিশন-এর চাঁদপুর প্রতিনিধি সোহেল রুশদী সভাপতি এবং দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি এম এ লতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ) ও শওকত আলী (আলোকিত বাংলাদেশ)।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল) এবং মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন)।সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন), সহ-সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ/দৈনিক খবর) ও তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর)।সম্পাদকীয় পদসমূহে— কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি/জাগো নিউজ), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর),সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ),তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর)।কার্যকরী কমিটির সদস্যরা হলেন— অধ্যক্ষ (অব.) জালাল চৌধুরী (জনকণ্ঠ), বিএম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো), জি এম শাহীন (এসএ টিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়যায়দিন), মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা), ফারুক আহম্মদ (সময় টিভি/কালের কণ্ঠ), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন) ও মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (দৈনিক নয়া দিগন্ত)।সভায় নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ-কে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।এ সময় ২০২৬ সালের উপদেষ্টা পরিষদসহ সাংবাদিক কল্যাণ তহবিল, সদস্য যাচাই-বাছাই, অবকাঠামো উন্নয়ন ও শৃঙ্খলা উপ-কমিটির নাম ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বিএনপির লিফলেট ও বই বিতরণ
কালিয়াকৈরে বিএনপির লিফলেট ও বই বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট ও বই Read more

আপনার ফোনে অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন
আপনার ফোনে অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সাইবেল। প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন কিছু বিপজ্জনক অ্যাপের তালিকা Read more

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ২২
মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ২২

মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে শিশুসহ ২২ জন নিহত হয়েছেন।সোমবার (১২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য Read more

নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে Read more

আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন