পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।আহত হয়েছেন আরও ৩৫ জন। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ভারতীয় হামলায় আটজন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।রয়টার্স বলেছে, মুজাফ্ফরাবাদে এই হামলায় বিলাল মসজিদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে এর মিনার। মুজাফ্ফরাবাদের ডেপুটি কমিশনার মুদাচ্ছের ফারুক বলেছেন, মসজিদটিতে হামলায় একজন নিহত হয়েছেন।পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দুইজন বেসামরিক নাগরিক।এদিকে ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। এতে নিহত হয়েছে তিন ভারতীয় নাগরিক। এছাড়া আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এ পর্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছে দেশটি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তবর্তী একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের উত্তরাঞ্চলজুড়ে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!

কনের বাড়িতে চলছে রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। গাড়িবহর নিয়ে হাজির হয়েছে বরযাত্রীও। সবাই অপেক্ষা করছে কখন বিয়ে সম্পন্ন হবে, তারপর বরযাত্রীদের Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশ থেকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ ব্রিগেডিয়ার জেনারেল Read more

গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা
গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড Read more

গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার
গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি শফিকুল শফিককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।বুধবার (০১ Read more

২১ কেজির কোরাল ৩৫ হাজার টাকায় বিক্রি
২১ কেজির কোরাল ৩৫ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মো. আল-আমীন খানের জালে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক সামুদ্রিক কোরাল ধরা পড়েছে। মাছটি কুয়াকাটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন