ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।মনোনয়নপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ফজলুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)  হিল্টন প্রামানিক, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আকবর হোসেন মোল্লা এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মোক্তার হোসেন।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু বলেন, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে শুক্রবার পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনের বিষয়ে দ্রুত সিদ্বান্ত নেওয়া হবে বলে জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর  কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে Read more

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৫ পদে ২১০ জনের চাকরির সুযোগ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেয়া Read more

যেভাবে নাম হয়েছে মদিনা
যেভাবে নাম হয়েছে মদিনা

ইসলামী ইতিহাস ঐতিহ্যের শহর মদিনা। বিশ্ব মুসলিমের কাছে এই শহর নবীর শহর হিসেবে পরিচিত। মদিনা ছাড়াও এই শহরের আরও বেশ Read more

জরুরি ওষুধ নিশ্চিতে ভূঞাপুরে সারারাত দুই ফার্মেসি খোলা রাখার নির্দেশ
জরুরি ওষুধ নিশ্চিতে ভূঞাপুরে সারারাত দুই ফার্মেসি খোলা রাখার নির্দেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা সদরে অন্তত দুইটি ফার্মেসি রাতের বেলাতেও খোলা রাখার নির্দেশ দিয়েছে পৌরসভা প্রশাসন। জনস্বার্থে ও রোগীদের জরুরি ওষুধ Read more

নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে কালিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বারইপাড়া ফেরিঘাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন