চট্টগ্রামের পটিয়ায় খেলনা দেওয়ার কথা বলে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় রবিবার রাতে এক মুদির দোকানদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দিদার আহমদ প্রকাশ দিলদার (৫২) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইছাক মিয়ার পুত্র।এর আগে, শিশুটির পিতা মো. জালাল পুলিশের কাছে অভিযোগ করেন। জানা গেছে, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা দীঘিরপাড় এলাকায় দিদার আহমদ দিলদারের একটি মুদির দোকান রয়েছে। গত ১১ অক্টোবর (শনিবার) দুপুরে যৌন নিপীড়নের শিকার শিশুটি দিদারের দোকানের সামনে খেলছিল। এক পর্যায়ে দোকানদার খেলনা দেওয়ার কথা বলে শিশুটিকে দোকানের ভিতরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে শিশুটি তার পিতাকে জানালে বিষয়টি থানা পুলিশকে লিখিতভাবে জানান। রাতে পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে ওই দোকানদারকে গ্রেপ্তার করে।পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘মুদির দোকানদার খেলনা দেওয়ার কথা বলে এক শিশুকে যৌন নিপীড়ন করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’
‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

শিশুর স্মৃতিশক্তি বাড়াতে ও গর্ভাবস্থায় উপকারী আখরোট
শিশুর স্মৃতিশক্তি বাড়াতে ও গর্ভাবস্থায় উপকারী আখরোট

আজকের দ্রুতগতির পৃথিবীতে শিশুরা ক্রমাগত শিখছে, তথ্য শোষণ করছে এবং এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যার জন্য তীক্ষ্ণ মনোযোগ এবং শক্তিশালী Read more

মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির
মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পাল্টায় মার্কিন নাগরিকদের মালির ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ডের ঘোষণা দিয়েছে Read more

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, Read more

যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান
যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হামলায় অন্তত ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন