মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন। শনিবার বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সকালে ম্যাচের পরিকল্পনা সাজাতে ও গা গরমের জন্য খেলোয়াড়দের সঙ্গে নির্ধারিত সময়ে মাঠে এসেছিলেন স্থানীয় অভিজ্ঞ কোচ জাকি। কিন্তু হঠাৎ দলের ডাগ আউটের কাছে পড়ে যান তিনি। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়।জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে তিনি কোচিংয়ে নামেন। বোর্ডসহ, ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। মাশরাফি-তাসকিন আহমেদদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে জাকির অধীনে অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন তিনি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিপকাণ্ডে চাকরিচ্যুত পুলিশের মামলার আসামী একঝাঁক তারকা
টিপকাণ্ডে চাকরিচ্যুত পুলিশের মামলার আসামী একঝাঁক তারকা

ঘটনার সুত্রপাত ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায়। এদিন একটি বাইক তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারের পায়ে লাগার Read more

অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি
অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করে বলেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক Read more

মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ

মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ Read more

এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু
এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু

এশিয়ায় প্রথমবারের মতো মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ VirtuED–এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের যাত্রা আনুষ্ঠানিক Read more

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত Read more

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন