রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তাররা হলেন, ছাত্রলীগের (নিষিদ্ধ) বংশাল থানা ৩৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাপ্পি (৩০), আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মো. মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫), ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫), কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবির হোসেন (৪৮), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) ও ছাত্রলীগ কর্মী মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, গ্রেপ্তাররা রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কপথে গাজা অভিমুখে রওনা দিয়েছেন শত শত অধিকারকর্মী
সড়কপথে গাজা অভিমুখে রওনা দিয়েছেন শত শত অধিকারকর্মী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়কপথে গাজা অভিমুখে রওনা দিয়েছেন শত শত অধিকারকর্মী। তারা তিউনিশিয়ার রাজধানী Read more

পাসপোর্ট হারিয়ে বিপাকে ইয়ামাল
পাসপোর্ট হারিয়ে বিপাকে ইয়ামাল

বিশ্বকাপ বাছাইয়ে গতকাল তুরস্কের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৬–০ গোলের বড় জয় পেয়েছে স্পেন। দিও গোলের দেখা পাননি, তবে ৭৩ মিনিট Read more

নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি
নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির Read more

শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী
শরীয়তপুরে আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে মামলার আসামি হলেন প্রবাসী

শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত যুবককে উদ্ধার করতে গিয়ে সৌদি প্রবাসী আজিজুল বেপারী মামলার Read more

সদ্য বরখাস্ত রুশ মন্ত্রীর মরদেহ মিলল গাড়ির ভেতর, শরীরে গুলির চিহ্ন
সদ্য বরখাস্ত রুশ মন্ত্রীর মরদেহ মিলল গাড়ির ভেতর, শরীরে গুলির চিহ্ন

বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ার এক মন্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে দেশটির তদন্ত কর্মকর্তা। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।মঙ্গলবার (১০ জুন) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন