গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে দলের সভাপতি নুরুল হক নূরের কাছে দেওয়া চিঠিতে রাশেদ লিখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।তিনি আরও বলেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।জানা গেছে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। নির্বাচনী কৌশল হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।গণঅধিকার পরিষদের একাধিক নেতা বলেন, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাশেদকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু ভোটের মাঠে সেখানে তিনি সুবিধাজনক অবস্থানে নেই। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয় পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকবে। এমনকি বিএনপিতে যোগ না দিলে আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জয় নিশ্চিতে ধানের শীষ প্রতীকে সেখান থেকে নির্বাচন করতে চান রাশেদ। আর এজন্য বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত মিজান গ্রেফতার
নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত মিজান গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ওয়াশরুমে ধর্ষণের শিকার হয়েছে। পাশবিক এই ঘটনায় Read more

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধারসহ একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চাইল জাপানের পুলিশ
মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চাইল জাপানের পুলিশ

অন্যায়ভাবে ভুল অভিযোগে অভিযুক্ত করা এবং দীর্ঘ সময় আটকে রাখায় এক মৃত ব্যক্তির কবরে গিয়ে মাফ চেয়েছে জাপানের পুলিশ ও Read more

আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
আলফাডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত কয়েক Read more

হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৭
হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৭

দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। বুধবার (২৩ Read more

বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন