চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাজারের পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাহার বাজারের জয়নালের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নিহত সাব্বির হোসেন ফরিদগঞ্জ উপজেলার শালদহ ছৈয়াল বাড়ির বাসিন্দা এবং তিনি ওই মুদি দোকানের কর্মচারী ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ এবং মাওলানা শাহ আলমের হার্ডওয়ারের দোকান পুড়ে যায়।বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. স্বাধীন মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে নান্দাইল মধ্যবাজারে Read more

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি  উদ্ধার, আটক ৩

গুড়ার শেরপুরে মূল্যবান বিষ্ণুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। এসময় মূতি পাচারকারী ৩ সদস্যকে আটক করা হয়েছে। Read more

নেদারল‍্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
নেদারল‍্যান্ডসকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই Read more

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. Read more

পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব
পবিত্র হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করলো সৌদি আরব

সৌদি আরবের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স (মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক কর্তৃপক্ষ) এ বছরকার হজ্জ মৌসুমের জন্য ‘এনরিচিং Read more

অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হাবিপ্রবির দশতলা একাডেমিক ভবন
অব্যবস্থাপনায় ব্যবহার অনুপযোগী হাবিপ্রবির দশতলা একাডেমিক ভবন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একমাত্র দশতলা একাডেমিক ভবন, যা অব্যবস্থাপনা ও অযত্নে বিশ্ববিদ্যালয়ের জন্য বোঝা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন