ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া ‘হাজী অ্যাম্বুল্যান্স সার্ভিস’-এর একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুল্যান্সের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) এবং তার বোন বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)।এ ঘটনায় দুইজন আহত হয়েছেন, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর)
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর)

তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। এ ছাড়া রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে, নারী বিশ্বকাপ এবং ইউরোপা Read more

ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি Read more

ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল
ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার একদিন পর ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে শুরু হয়েছে ফেরী চলাচল।শুক্রবার (৩০ মে) সকাল থেকে Read more

শেখ হাসিনাকে ফিরে পেতে আ.লীগের সাবেক এমপির ফেসবুকে পোস্ট
শেখ হাসিনাকে ফিরে পেতে আ.লীগের সাবেক এমপির ফেসবুকে পোস্ট

টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের টানা দুইবারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ সাবেক প্রধানমন্ত্রী Read more

জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল
জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় Read more

আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা
আমদানি-রপ্তানি সহজ করতে এনবিআরের নতুন বিধিমালা

প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করে প্রজ্ঞাপন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন