ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ফরিদপুর জেলা স্কুলের প্রতিষ্ঠার ১৮৫ বছর পূর্তি উপলক্ষে স্কুল চত্বরে এ কনসার্টের আয়োজন করা হয়।জানা যায়, অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে কয়েকজন বহিরাগত ব্যক্তি কনসার্টস্থলে প্রবেশের চেষ্টা করলে আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করা হয়।আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার ছিল। তাই প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।”বর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, “অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে হঠাৎ করে কারা এবং কী কারণে হামলা চালিয়েছে -তা এখনও পরিষ্কার নয়।”ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যান। এত লোককে স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।”হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আয়োজক ও শিক্ষার্থীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলা
ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলা

ভারতের মধ্যপ্রদেশের কমলাপতি রেলস্টেশনে মুসলিম সম্প্রদায়ভুক্ত এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের সূত্রকে উদ্ধৃত করে ভারতের দৈনিক ভাস্কর পত্রিকা Read more

চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
চকরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মোহাম্মদ সুহায়েত (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (০১ আগস্ট) Read more

সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসে চুরির চেষ্টাকালে দুই যুবক আটক
সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসে চুরির চেষ্টাকালে দুই যুবক আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে তার চুরির সময় দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের Read more

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু
ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাতে এবং Read more

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা
মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

রাখাইন ইস্যুতে মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে বাংলাদেশ কোনও চুক্তি বা সমঝোতাও করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা Read more

তিন পুলিশ সুপার পদে রদবদল
তিন পুলিশ সুপার পদে রদবদল

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন