কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ ঘিরে টানটান উত্তেজনায় কেটেছে বুধবার (২০ আগস্ট) দিনভর। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাকরি ফেরতের দাবিতে সড়ক অবরোধ করতে গেলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং আটক-আহতের ঘটনা ঘটে।ভোরে উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় অবস্থান নেন চাকরিচ্যুত শিক্ষকরা। সকাল ৭টার দিকে তারা সড়ক অবরোধ করে এবং কিছুক্ষণ পর রোহিঙ্গা ক্যাম্পমুখী সংযোগ সড়কও বন্ধ করে দেন। এতে যানজট সৃষ্টি হয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ আকস্মিক লাঠিচার্জ চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় মুখপাত্র সাইদুল ইসলাম শামীমসহ সাতজনকে আটক করে পুলিশ। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও ২০ জন শিক্ষক সেখান থেকে আটক হন।আটকের খবর ছড়িয়ে পড়লে কয়েকশ শিক্ষক উখিয়া থানার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তারা ওসির পদত্যাগ দাবি করে প্রিজনভ্যান আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরে আন্দোলনকারীরা থানার ফটকের তালা ভাঙার চেষ্টা করলে ফের লাঠিচার্জ হয়। এতে এনসিপির জেলা সংগঠক খালিদ বিন সাইদ ও এক সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশের সঙ্গে বিএনপি, এনসিপি, জামায়াত ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২০ সদস্যের প্রতিনিধি দলের আলোচনা চলে। অবশেষে বিকেল সাড়ে ৪টার দিকে সমঝোতার মাধ্যমে আটক ২৭ জনকে মুক্তি দেওয়া হয়।মুক্তি পাওয়ার পর উখিয়া শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষকরা। আন্দোলনের সমন্বয়ক শামিম হোসেন অভিযোগ করেন, ‘ওসি আমাদের অশালীন গালাগাল করেছে, হ্যান্ডকাফ পরিয়ে নির্যাতন করেছে। আমরা এর বিচার চাই।’রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। কিন্তু গত জুলাইয়ে অর্থ সংকটের কারণে প্রায় ১২০০ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকেই তারা চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।গত সোমবারও তারা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ- প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোনো কার্যকর সমাধান এখনো মেলেনি।অতিরিক্ত পুলিশ সুপার (জেলা পুলিশের মুখপাত্র) মো. জসীম উদ্দিন জানান, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং আর কোনো বিশৃঙ্খলা না করার শর্তে মুচলেকা নিয়ে ২৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি
মির্জাপুরে সাংবাদিকের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলামের বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) দুপুরে পৌরসভার বাওয়ার Read more

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!
মোহাম্মদপুরে  ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!

রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দস্যুতা আইনে মামলা হয়েছে। রোববার (০১ জুন) রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি লিপিবদ্ধ Read more

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এতে Read more

সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী খালপাড় এলাকায় ভুয়া কাগজপত্র তৈরি করে ৮৮ শতক জমি আওয়ামী সন্ত্রাসীদের দখলে রাখার অভিযোগ উঠেছে। মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন