ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার পর ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।’এর আগে ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।সিএনএন জানায়, ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান— এটি ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর কার্যকর হবে। তার হিসাবে, রাত ১২টা (ইস্টার্ন টাইম) নাগাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।এর ঠিক কিছু সময় পর, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি শিরোনামে জানায়, ‘ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।’ ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক লাইনের বার্তায় জানায়, যুদ্ধবিরতি এখন ‘বাস্তবায়নের পর্যায়ে’ প্রবেশ করেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট-ও জানিয়েছে যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একধাপ এগিয়ে দাবি করেছে, এই যুদ্ধবিরতি ‘শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে’, যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা।এদিকে, ইসরায়েল সরকার এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যার ফলে দ্বিধা ও অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন
পদত্যাগ করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিলে পরিচালনা পর্ষদ Read more

কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু
কাজীপুরে আড়াই বছর পর জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু

উদ্বোধনের প্রায় আড়াই বছর পর সিরাজগঞ্জের কাজীপুরে প্রতিষ্ঠিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা Read more

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান Read more

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলার সূচি চূড়ান্ত

২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। ২৪ বছরের খরা ঘোঁচাতে ২০২৬ আসরে আঁটঘাট বেঁধেই নামছে তারা। তাই ইউরোপের বড় Read more

মেজর সিনহা হত্যা: হাইকোর্টের রায় ২ জুন
মেজর সিনহা হত্যা: হাইকোর্টের রায় ২ জুন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি
কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তিনি মাদকবিরোধী যুদ্ধের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন