রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে কুয়াশায় ঢাকা রয়েছে পড়েছে চারপাশ।গতকাল বৃহস্পতিবারের (২৫ ডিসেম্বর) তুলনায় শুক্রবার তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে বেড়েছে শীতের তীব্রতাও। কুয়াশা ভেদ করে এখনও সূর্যের আলো নামেনি শহরের বুকে।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।গতকাল তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
”এন-সার্কেল’-এ বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারত’
”এন-সার্কেল’-এ বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারত’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে শিক্ষায় সংস্কার স্থিতিশীলতা না এলেও রাষ্ট্রীয় ব্যয় আগের মতোই, পলাতক শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইন Read more

জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
জামালপুরে চা দোকানির মরদেহ উদ্ধার

জামালপুরে নিখোঁজের দুই দিন পর আব্দুল জলিল (৪৫) নামের এক চা দোকানির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) Read more

পাবনায় নকল ইনজেকশনে কলেজছাত্রী মৃত্যুর অভিযোগ
পাবনায় নকল ইনজেকশনে কলেজছাত্রী মৃত্যুর অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলায় নকল ইনজেকশন পুশ করার পর রিপা খাতুন (২৩) নামের এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার (২১ মে) Read more

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে বদলি করা Read more

যুক্তরাষ্ট্রে দোকান থেকে পণ্য চুরি, ভারতীয় নারী আটক
যুক্তরাষ্ট্রে দোকান থেকে পণ্য চুরি, ভারতীয় নারী আটক

যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে একটি দোকান থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন এক ভারতীয় নারী। অভিযুক্ত ওই নারী একটি স্টোর Read more

সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি
সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি

কুমিল্লার মেঘনা উপজেলায় নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী জমিদারবাড়ি। একসময় যে স্থাপনা ছিল ঐশ্বর্য, ক্ষমতা ও সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন