গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে বদলি করা হয়েছে।‘সময়ের কণ্ঠস্বর’-এ এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর, ২৭ জুলাই (রোববার) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।আজ ২৮ জুলাই (সোমবার) আয়া মালেকাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। বদলির আদেশটি গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা হয়।এর আগে ভিডিওচিত্রে দেখা যায়, আয়া মালেকা বেসরকারি নিউ এশিয়া ক্লিনিকের পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে হাসপাতালে ডেকে আনেন এবং এক রোগীকে ময়মনসিংহের ডাক্তার পরিচয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরে জাহাঙ্গীর নিজেকে ‘সহকারী উপজেলা অ্যাসিস্ট্যান্ট’ পরিচয় দিয়ে রোগীর কাছ থেকে অপারেশনের কথা বলে ৩,৫০০ টাকা দাবি করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, আয়া মালেকার বিরুদ্ধে আগেও একাধিকবার অনিয়ম ও দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে এবার ভিডিও প্রমাণ থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে এবং পরে তাকে বদলি করা হয়েছে। দালাল চক্রের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর, এবং শূন্য সহনশীলতা নীতিতে আমরা কাজ করছি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান
আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর Read more

আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর
আদালতের অনুমতির পর ভারতে প্রথম ‘নিষ্কৃতি মৃত্যু’ কার্যকর

ভারতের প্রথম ব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্ট থেকে ‘নিষ্কৃতি মৃত্যুর’ অনুমতি পাওয়া হরিশ রানা মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) নয়াদিল্লিতে Read more

সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার
সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজনই সহোদর বোন।বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজদিয়া এলাকার মুন্সী ভিলার Read more

Code bonus Prince Ali Casino – guide complet d’activation, exigences de mise et retraits rapides
Code bonus Prince Ali Casino – guide complet d’activation, exigences de mise et retraits rapides

Guide pratique du code bonus Prince Ali Casino Qu’est‑ce que le code bonus Prince Ali Casino ? Le code bonus Prince Read more

এনবিআর ভেঙে দুই বিভাগ, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই বিভাগ, অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ২টি বিভাগ করা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে ২টি বিভাগ করার অধ্যাদেশ জারি Read more

সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন