ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচরের নীলকমল এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে যাত্রীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বছির আলী।বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটি হচ্ছে ঢাকামুখী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালমুখী অ্যাডভেঞ্চার-৯।অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ‘যে দুজন মারা গেছে তারা জাকির সম্রাট লঞ্চের যাত্রী। আমাদের লঞ্চের কোন যাত্রী নিহত হয়নি। মারা যাওয়া যাত্রীরা লঞ্চের কিনারায় ছিলো এবং লঞ্চে ধাক্কা লাগায় তারা নিজেদের সামলাতে পারেনি। তবে ঘটনার পর লঞ্চগুলো যে যার গন্তব্যে চলে যায়। আমি নিরাপদে ঝালকাঠি এসে পৌঁছেছি।’‘পাসপোর্ট-টিকিট লুট হয়ে গেল, এখন বিদেশে ফিরতে পারছি না’ এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বছির আলী বলেন, ‘ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর জাকির সম্রাট লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় বরগুনার জেলের মৃত্যু
গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় বরগুনার জেলের মৃত্যু

বরগুনার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত জেলেকে নিয়ে ট্রলারের Read more

গণতান্ত্রিক ছাত্রসংসদের বাঙলা কলেজ কমিটি ঘোষণা
গণতান্ত্রিক ছাত্রসংসদের বাঙলা কলেজ কমিটি ঘোষণা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সরকারি বাঙলা কলেজ সংসদের প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সরকারি বাঙলা কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের Read more

বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন
বালিয়াড়ির অর্ধশতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ Read more

খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে জলপাইগুড়িতে
খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে জলপাইগুড়িতে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকায়। মূলত এই এলাকার ওই Read more

ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা
ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। অনার্স তৃতীয় বর্ষের Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন