জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান সবুজ বলেছেন, “আপনারা সবাই খেজুর গাছের প্রার্থীকে বয়কট করবেন, খেজুর গাছের প্রার্থীকে রাস্তায় উঠতে দেবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পুনর্বিবেচনা করে ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে পুনরায় মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দের দাবিতে ডিমলা উপজেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ সমাবেশে মিজানুর রহমান সবুজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সবিনয় আহ্বান জানিয়ে আরও বলেন, “অনতিবিলম্বে নীলফামারী-১ আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দিয়ে ডোমার-ডিমলার মানুষের উন্নয়নের কান্ডারি হিসেবে উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি। তুহিন ভাইকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব।”এর আগে একটি বিক্ষোভ মিছিল ডিমলা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ডিমলা স্মৃতি অম্লান চত্বরে এসে সমাবেশে রূপ নেয়।সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের ডিমলা উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল, গয়াবাড়ি ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি নাজনিন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নাম ঘোষণা করা হয়েছে। এতে খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বাদ দেওয়ায় স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস
দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক Read more

ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই
ঐতিহাসিক পাগলা মসজিদে দান করা যাবে ঘরে বসেই

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের জন্য প্রথমবারের মতো চালু হলো অনলাইন দানের সুবিধা। এখন থেকে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত Read more

এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!
এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!

ফিফা ক্লাব বিশ্বকাপের জমকালো ট্রফি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে স্টেজে তার উপস্থিতি Read more

ফের জোটে ভাঙন, পতনের মুখে নেতানিয়াহুর সরকার
ফের জোটে ভাঙন, পতনের মুখে নেতানিয়াহুর সরকার

সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে একটি ধর্মীয় রাজনৈতিক দল বেরিয়ে যাওয়ায় সরকারে ভাঙনের চাপের মুখে পড়েছেন Read more

ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ Read more

হাসপাতালে কোরআন মুখস্ত করলেন ফিলিস্তিনি কিশোরী
হাসপাতালে কোরআন মুখস্ত করলেন ফিলিস্তিনি কিশোরী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞের মধ্যে এক বিরল সাহস ও ঈমানি দৃঢ়তার দৃষ্টান্ত স্থাপন করেছেন ফিলিস্তিনি কন্যা রিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন