কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ধর্ষণ মামলা করায় ভাবীকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।এ ঘটনার বিচার ও নিরাপত্তা চেয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। পাকুন্দিয়া উপজেলার কুশাকান্দা গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করেন এই নারী।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ মে রাত ১১টার দিকে দুই দেবর আছির উদ্দিন ও নাসির উদ্দিন তাদের ভাবীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্ত দুই দেবরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এ মামলা করেন ভুক্তভোগী নারী। এই ঘটনার যের ধরে গত ২৮ জুন সন্ধ্যায় ভুক্তভোগী নারীকে মারধর করেন তার আপন দেবর কুশাকান্দা গ্রামের মিরাজ মিয়ার দুই পুত্র আছির উদ্দিন ও নাসির উদ্দিন।অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই ভুক্তভোগী নারীকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন দুই দেবর। এভাবেই দিন কাটছিল ভুক্তভোগীর সাংসারিক জীবন।ভুক্তভোগী নারী বলেন, ‘গত ২০ বছর ধরে আছির উদ্দিন, নাসির উদ্দিন আমার উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে। গত কয়েকদিন আগে আমায় ধর্ষণের চেষ্টা করে, এরপর আমি মামলা করলে আমায় হত্যার হুমকি দিয়ে মারধর করে। বর্তমানে আমি স্বামী-সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি, প্রশাসনের কাছে আমি বিচার দাবি করি আমি যেন সুষ্ঠু বিচার পাই।’ভুক্তভোগীর শশুর জানান, ‘আমার ছোট দুই ছেলে উচ্ছৃঙ্খল প্রকৃতির। কোনোকিছুর প্রতিবাদ করলে আমাকেই মারতে আসে। তারা দু’জন মিলে আমার বড় ছেলের বউকে মারধর করেছে।’এ বিষয়ে অভিযুক্ত দুই দেবর আছির উদ্দিন ও নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভিন্ন উদ্দেশ্যে মামলা দিয়ে আমাদের ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করছে ভাবী। হুমকি নয় বরং মিথ্যা মামলার বিষয়ে জানতে চাইলে উল্টো অভিযোগ করছে এখন। তদন্তে সবকিছু পরিস্কার হবে।’বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে Read more

মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী

জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫
টাঙ্গাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর (হত্যাকারী দল) একটি প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ Read more

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় গ্রেপ্তার
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা Read more

খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা
খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি। এছাড়াও খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই Read more

‘অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা’
‘অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা’

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন