বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।আগামী কাউন্সিলে স্থায়ী কমিটির বৈঠকের এই সিদ্ধান্ত অনুমোদন হবে।এই বৈঠকটি গত সোমবার হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত সেটি তখন স্থগিত করা হয়েছিল। এরআগে, ৪ জানুয়ারি সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছিলেন, দু’একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে থেকে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্বে ছিলেন বেগম জিয়া। তার প্রয়াণের মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ পদে এ শূন্যতা সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে বন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যদিও দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।বিএনপির দলীয় গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারায় (৩) সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে বলা আছে ‘যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক ভারতের
ইরান যুদ্ধ ইস্যুতে সর্বদলীয় বৈঠকের ডাক ভারতের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং তার জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার (২৫ Read more

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দলের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের নড়াগাতি Read more

কালকিনিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক
কালকিনিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, তদন্তে দুদক

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার Read more

গার্লিক পটেটো তৈরির রেসিপি
গার্লিক পটেটো তৈরির রেসিপি

নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে। আলু খেতে তো ভালোলাগেই, নতুন আলু যেন আমাদের একটু বেশিই পছন্দের। এর স্বাদও আলাদা। আলু Read more

উল্লাপাড়ায় প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস
উল্লাপাড়ায় প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের মধ্য দিয়ে যাওয়া বিল সূর্য নদীর শাখা খালের দুইপাড়ে অসংখ্যা গাঁজা ও ভাং গাছের সন্ধান পেয়েছে প্রশাসন। সোমবার Read more

রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু
রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু

রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুরে পাট জাগ (পচানো) ধোয়ার সময় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন