মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ জব্দ ও ধ্বংস করা হয়েছে।অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টিম অংশ নেয়। এ সময় সম্পূর্ণ খাওয়ার উপযোগী ৭০ লিটার প্রস্তুত মদ এবং ৩২টি ড্রামে সংরক্ষিত প্রক্রিয়াধীন ৬,৪০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পাশাপাশি দেশীয় অস্ত্র (রামদা) ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।অভিযানের সময় উদ্ধারকৃত মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় মদ প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কালিয়াকৈর থানার( ওসি তদন্ত)  যোবায়ের আহমেদ বলেন, “ সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত টহল অভিযান পরিচালনা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় আজকের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিলো হামাস
৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিলো হামাস

দুই বছর বন্দি থাকার পর গাজা থেকে প্রথম পর্যায়ে ৭ জন ইসরাইলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে Read more

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে Read more

জুলাই সনদে স্বাক্ষর ঘিরে শেষ মুহূর্তের টানাপোড়েন
জুলাই সনদে স্বাক্ষর ঘিরে শেষ মুহূর্তের টানাপোড়েন

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের ৮ আগষ্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার।  দায়িত্ব নিয়েই প্রতিশ্রুতি Read more

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ
ঝিনাইদহে নবগঙ্গা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ

নদী কোনো ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নয়; নদীর মালিক জনসাধারণ। নদীর পানি ও মাছের ওপর কোনো ব্যক্তি, সংঘ, সংস্থা বা দলের একচ্ছত্র Read more

নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত, সিরিজ জিতল বাংলাদেশ

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজ সেরা হয়েছেন লিটন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন