জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ইসরাত রায়হান অমি (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত অমি হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। হান্নান মাসউদের চাচা ও এনসিপির  হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ এই জিডিটি করেন।জিডিতে মোট সাতজনের নাম উল্লেখ করে বলা হয়, বিবাদীরা বিভিন্ন সময় নানা কৌশলে আব্দুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের হত্যার হুমকি দিয়ে আসছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, বিবাদীরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। এ ঘটনায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানার প্রধান ফটকের সামনে বিক্ষুব্ধ জনতা সমবেত হয়ে হুমকিদাতাদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।জিডির তথ্য অনুযায়ী, ‘ইসরাত রায়হান ওমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে আব্দুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।মেসেঞ্জারের ওই স্ক্রিনশটে দেখা যায়, ‘অমি লিখেছেন, আবদুল হালিম আজাদকে নাকি গ্রেপ্তার করার চেষ্টা করছে কতিপয় নেতা। হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তর অঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। এখনো ধৈর্য ধরে আছি। তোর নেতাকে এটা কপি করে পাঠাইছ।’এ ছাড়া, বৃহস্পতিবার রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায়, রুপক নন্দী সরাসরি হান্নান মাসউদকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘হান্নান, আগুন নিয়ে খেলা করো না। পরে পস্তাতে হবে—বলে দিলাম। পোস্টে আরও উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে (পিচ্চি আজাদ) যারা ভালোবাসেন, তারা হান্নান মাসউদকে ছাড় দেবেন না। এমনকি হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে হান্নান মাসউদকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হবে।এ বিষয়ে হান্নান মাসউদের চাচা শামছল তিব্রিজ বলেন, আমরা সাতজনকে উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছি। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, আশা করি পুলিশ সবাইকে গ্রেপ্তার করবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।আব্দুল হান্নান মাসউদ নিজের প্রতিক্রিয়ায় বলেন, হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ন্যাক্কারজনক অপরাধ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুস্পষ্ট অপচেষ্টা এবং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এ ধরনের অপরাধপ্রবণতা আরও বাড়বে।আটকের বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিসা ছাড়াই ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
ভিসা ছাড়াই ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, আগের সূচকে যা ছিল ১০০তম। সেই হিসাবে, নতুন তালিকায় ৫ ধাপ Read more

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. শুভ ছৈয়ল Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টা ২৬ মিনিটে Read more

জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ
জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি চাষে উৎসাহিত করতে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

শীঘ্রই পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলসচিব
শীঘ্রই পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলসচিব

খুব শিগগির ঢাকা-পাবনা সরাসরি রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন।শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার বেড়া Read more

বকশীগঞ্জের বিয়ের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বকশীগঞ্জের বিয়ের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের তিন দিন পর জিহাদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন