বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে, যার থেকে রাজধানী ঢাকাও মুক্ত নয়। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও গত কয়েক দিন ধরে শহরটির বাতাস ফের ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৬১ স্কোর নিয়ে রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। বায়ুমানের এই স্কোর জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।একই সময়ে ৬৮০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এই দূষণের মাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য। এছাড়া ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর, ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর মুম্বাই, এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৬৬।একিউআই স্কোর অনুযায়ী, শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার
পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তাকে আদালতের Read more

গোপালগঞ্জ ঘটনায় কড়া বার্তা অন্তবর্তীকালীন সরকারের
গোপালগঞ্জ ঘটনায় কড়া বার্তা অন্তবর্তীকালীন সরকারের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে সরকারের প্রেস Read more

কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ
কুড়িগ্রামের চার সংসদীয় আসনে কার কত সম্পদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। এসব হলফনামায় উঠে এসেছে কুড়িগ্রামের চারটি সংসদীয় Read more

বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার
বাঘায় ট্রেনের নিচে আত্মহত্যা করা সেই পরিবারের পাশে কৃষি অফিসার

রাজশাহীর বাঘায় আড়ানী রেলস্টেশন ট্রেনের নিচে আত্মহত্যা করেন রুহুল আমিন নামের এক বৃদ্ধ। অত্নাহত্যার ১৪ দিনের মাথায় সোমবার সাকালে বাঘা Read more

বোতলে পানি ভেবে কীটনাশক পান! প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের
বোতলে পানি ভেবে কীটনাশক পান! প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

আমন ক্ষেতের আইলের পাশে বোতলে কিছুটা কীটনাশক রেখে বাকিটা ধানক্ষেতে স্প্রে করছিলেন এক কৃষক। এ সময় ওই কৃষকের অজান্তে মানসিক Read more

ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত
ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে শতাধিক আহত

ইসরায়েলের দিমোনা ও আরদে ইরানের মিসাইল হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। যারমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এরমধ্যে শুধুমাত্র আরদেই আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন