পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) এ আত্মঘাতী বোমা হামলাকারী ও কয়েকজন বন্দুকধারী একটি সেনা অবকাঠামোতে বড় হামলার চেষ্টা করে। তবে ওই সময় তা ঠেকিয়ে দেন উপস্থিত সেনারা। সন্ত্রাসীদের হামলায় তখন চার সেনা নিহত হন। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। যা কয়েক ঘণ্টা চলে। এতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়।আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর একটি ক্যাম্পে ‘খারিজি গুল বাহাদুর গ্রুপ’-এর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এই হামলায় চারজন পাকিস্তানি সেনা সদস্য শহিদ হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং পাকিস্তানের কড়া বার্তা পৌঁছে দিতে আফগান মিশনের উপ-প্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।”আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন জায়গায় দীর্ঘসময় ধরে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সন্ত্রাসীরা। যা গত কয়েকমাসে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতি সপ্তাহে সন্ত্রাসী হামলায় সেনাদের প্রাণ যাচ্ছে। এর জবাবে পাকিস্তানও বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।সূত্র: তোলো নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল
ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল

ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোটের জন্য ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের ঐতিহাসিক ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (৮ অক্টোবর) সকালে Read more

আনোয়ারায় স্ত্রীর মৃত্যুর ১০ দিনের মাথায় ১১৪ বছর বয়সী স্বামীর চিরবিদায়
আনোয়ারায় স্ত্রীর মৃত্যুর ১০ দিনের মাথায় ১১৪ বছর বয়সী স্বামীর চিরবিদায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্ত্রীর মৃত্যুর মাত্র ১০ দিনের ব্যবধানে ১১৪ বছর বয়সী স্বামী মফিজুর রহমান মারা গেছেন। একই পরিবারের স্বল্প Read more

ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে
ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। মাত্র ৪ থেকে ৫ দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম Read more

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক বিকেলে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেল Read more

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে Read more

বিবাহবার্ষিকীতে তাহসানের দ্বিতীয় স্ত্রীর ছবি নিয়ে হইচই
বিবাহবার্ষিকীতে তাহসানের দ্বিতীয় স্ত্রীর ছবি নিয়ে হইচই

গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন লুকে ধরা দিয়েছেন। বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন