কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে কাঠ বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।  নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আলেক চাঁন মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির ছাবু মিয়ার ছেলে মো. হালিম মিয়া (৬০)।শুক্রবার (২৩ মে) সকালে সাড়ে ৭ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদের আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাঁস-মুরগি বাজারের উপর উঠে যায়। এসময় ট্রাক চাপায় হাঁস বিক্রি করতে আসা দুইজন নিহত হয়েছেন। ট্রাক চাপায় দুইটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির যাত্রীসহ ১০ জন পথচারী আহত হয়েছেন। তারা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে এসে দুজনের মৃত্যুর খবর পাই। একজন ঘটনাস্থলেই প্রাণ হারায়। আরেকজন হাসপাতাল নেয়ার পথে মারা যায়।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক
খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক

খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে গেছেন। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। একইসঙ্গে পালিয়ে Read more

বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও
বজ্রপাত বাংলাদেশে এক নতুন বিপদ: সরাইল ইউএনও

গত কয়েক বছর ধরে বজ্রপাতের ঘটনা বেড়েই চলেছে। আর মারা পরছে শত শত নিরীহ মানুষ। আচ্ছা বলেন তো বজ্রপাতের দেশ Read more

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ Read more

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান হলেন ডা. শাহাদাৎ হোসেন
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান হলেন ডা. শাহাদাৎ হোসেন

খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামে জেলা অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৯) এপ্রিল এনডিসি মহাসচিব ড. Read more

সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান
সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদরাসার শিক্ষার্থী ৯ বছরের শিশু মুহাম্মদ আবদুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন