সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বলিউডে। কনার গাওয়া এই গানে নেচেছেন বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি। সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন সানজয়। সেখানে দেখা যায়, ‘মেহেন্দি’ গানের তালে বেশ ফুরফুরে মেজাজে নাচছেন নোরা ফাতেহি। আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সানজয়।ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সানজয় লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’ নোরার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গেছে। নেটিজেনরা রীতিমতো মুগ্ধতা প্রকাশ করছেন। কমেন্ট বক্সে নোরা নিজেও ভালোবাসা জানিয়েছেন ইমোজির মাধ্যমে।বাংলাদেশি গানের তালে নোরার এই পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ভিডিওর নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।’ অন্য একজন লিখেছেন, ‘আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।’ কিছুদিন আগেই মুক্তি পাওয়া কণার এই গানটি এখন টিকটক এবং রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবার নোরার নাচ যেন সেই জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস
তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীর ভাইসহ পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানীর ভাইসহ পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন পুলিশের আরও চার কর্মকর্তা। এদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী Read more

মানিকগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে নিজ ঘরের ভেতর গলা কাটা অবস্থায় ফাইজুদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিংগাইর Read more

ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি Read more

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। Read more

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৬ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন