ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি (আইইসি) এক বিবৃতিতে জানায়, এই হামলা একটি কৌশলগত অবকাঠামোর নিকটবর্তী স্থানে আঘাত হানে, যার ফলে কিছু এলাকায় বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়ে।ইসরায়েলের জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ৮ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই, তবে আগামী তিন ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। বিদ্যুৎ কম্পানিটি আরো জানায়, অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিষ্কারের জন্য তাদের টিম ঘটনাস্থলে রওনা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে ইরানের দিক থেকে আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার আইডিএফ জানায়, তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য কাজ করছে এবং নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে ঢুকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এবং ইসরায়েল-ইরান দ্বন্দ্ব এখন শুধু সামরিক পরিসরেই নয়, অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের জীবনেও সরাসরি প্রভাব ফেলছে।একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায়, দক্ষিণ ইসরায়েলের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর রয়েছে তাদের কাছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে ইসরায়েলি পুলিশ।একই সঙ্গে ওই এলাকাগুলো সুরক্ষিত করার জন্য কর্মকর্তারা এবং বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল Read more

সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, জনস্বাস্থ্যে আতঙ্ক
সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি রোগী, জনস্বাস্থ্যে আতঙ্ক

জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্য মতে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশনের মাধ্যমে Read more

লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান
লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন পৌঁছেছেন। এ সময়ে এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে যান তারেক রহমান।শুক্রবার Read more

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

মিটার পরিবর্তনের সময় বিদ্যুস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
মিটার পরিবর্তনের সময় বিদ্যুস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের এড়েন্দা গ্রামে বৈদ্যুতিক মিটার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজুর রহমান (২৫) নামে পল্লী বিদ্যুতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন