ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত কুকুরটিকে আটক বা নিধনের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।শনিবার (১৮ জানুয়ারি) সকালে সদরপুর ইউনিয়নের বাইশরশি, সতেরো রশি ও নয়রশি গ্রামসহ আশপাশের এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে একটি পাগলা কুকুর হঠাৎ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে একে একে ৯ জন কামড়ের শিকার হন। কুকুরটির কামড়ে কয়েকজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, সকালে ৯ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার জানান, পাগলা কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার
সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুরমা পাটোয়ারী বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ মে) Read more

Online-Casinos in Deutschland prüfen: Ein sachlicher Leitfaden für Spieler
Online-Casinos in Deutschland prüfen: Ein sachlicher Leitfaden für Spieler

Ein ansprechendes Design sagt wenig darüber aus, ob ein Online-Casino im Alltag überzeugt. Wer Angebote vergleicht, sollte genauer hinsehen: Sind Read more

সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী
সিলেটে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নিল চার হাজার শিক্ষার্থী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। Read more

HadesBet Casino – avis complet, bonus de bienvenue, paiements et sécurité
HadesBet Casino – avis complet, bonus de bienvenue, paiements et sécurité

HadesBet Casino – Tout ce qu’il faut savoir avant de s’inscrire 1. Présentation générale de HadesBet Casino HadesBet casino se Read more

কলেজের ওয়াশরুমে ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
কলেজের ওয়াশরুমে ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশা উপজেলার ড. কাজী মোতাহার হো‌সেন ডিগ্রী ক‌লে‌জের ওয়াশরু‌মে একছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠী এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ Read more

‘গর্ভধারণ অপরাধ নয়, মাতৃত্ব চাকরিচ্যুতির অজুহাত হতে পারে না’
‘গর্ভধারণ অপরাধ নয়, মাতৃত্ব চাকরিচ্যুতির অজুহাত হতে পারে না’

পাকিস্তানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নারী সমতা এখনো একসঙ্গে হাঁটতে পারেনি। তবে সম্প্রতি ফেডারেল ওমবাডসপার্সন ফর প্রোটেকশন এগেইনস্ট হ্যারাসমেন্ট অব উইমেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন