মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে নিজ ঘরের ভেতর গলা কাটা অবস্থায় ফাইজুদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত বের হতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলা কাটা অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত ফাইজুদ্দিন জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে। তিনি পেশায় মাটি কাটার শ্রমিক ছিলেন।নিহতের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে ফাইজুদ্দিন একাই ওই ঘরে বসবাস করছিলেন। হত্যার খবর পেয়ে সন্ধ্যার দিকে স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।স্থানীয়রা জানান, স্ত্রী ও সন্তানদের বিচ্ছেদে ফাইজুদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাটি কাটার সরদার তারেক জানান, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিশ পাঠিয়েছিলেন।মরদেহের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম ওয়ান জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ আটক ১০
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারীসহ আটক ১০

অসামাজিক ও অবৈধ কার্যকলাপের সময় দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ৪ নারী ও ৬ জন পুরুষকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ Read more

সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!
সাড়ে ৬ কোটি টাকার সেতু, ভরসা শুধু বাঁশের মই!

আমতলীতে সাড়ে ৬ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী।বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া-গুলিশাখালী খালের উপর সোয়া ৬ কোটি Read more

ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ
ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ

গুরুদাসপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হকের সঙ্গে সাধারণ মানুষের দেখা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মুঠোফোনেও তাকে পাওয়া যায় না Read more

গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক বেড়ে ২০
গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক বেড়ে ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। সেইসঙ্গে এলাকায় যৌথ অভিযান Read more

হাইকোর্টে রিট করে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুর্নবহাল
হাইকোর্টে রিট করে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুর্নবহাল

মানিকগঞ্জ-২ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস.এম আব্দুল মান্নানের প্রার্থিতা পুর্নবহালের নির্দেশ দিয়েছেন হাইকোট।বুধবার (১৪ জানুয়ারি) Read more

শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪
শরীয়তপুরে আলোচিত ধর্ষণকান্ডের ঘটনায় মামলা, আটক ৪

শরীয়তপুরে ধর্ষণের ঘটনায় আলোচনা সমালোচনা জন্ম নেয়ার পর ঘটনাটি আবার নতুন মোড় নিয়েছে। নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন