গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্যরা। এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।এদিকে জিয়াউল আহসানের বিরুদ্ধে আরও ৩ শতাধিক মানুষকে হত্যার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।  বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম-নির্যাতনের মামলায় শাপলা চত্বরে গণহত্যার দায়সহ গুরুতর কয়েকটি অভিযোগ রয়েছে। জিয়াউল আহসান বর্তমানে গ্রেফতার রয়েছেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন
বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করতে বিরামপুর উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১,৯৭৬ Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার Read more

ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতে বিহারে ভয়ংকর বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।বৃহস্পতিবার Read more

ইন্টারনেটবিহীন জীবন চায় ব্রিটিশ তরুণদের অর্ধেক
ইন্টারনেটবিহীন জীবন চায় ব্রিটিশ তরুণদের অর্ধেক

ব্রিটেনে তরুণদের মধ্যে ইন্টারনেট নির্ভরতা ও আসক্তি নিয়ে উদ্বেগের ছবি ফুটে উঠেছে সম্প্রতি ব্রিটিশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউটের একটি জরিপে। জরিপ অনুযায়ী, Read more

আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন
আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, বিনা খরচে চিকিৎসা আজীবন

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক Read more

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন