ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষে অন্তত ২৫ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।ছত্তিশগড় পুলিশ জানায়, ভারতীয় কমান্ডোরা গুলি চালিয়ে কমপক্ষে ২৫ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছেন। কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে মাওবাদী বিদ্রোহী, সেনা এবং বেসামরিক নাগরিকসহ ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাও বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত।২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতে মাওবাদীদের বিদ্রোহ চরমে পৌঁছায়। ওই সময় দেশটির প্রায় এক তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ ১৫ থেকে ২০ হাজার মাওবাদী যোদ্ধার হাতে ছিল।ছত্তিশগড় রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা এএফপিকে জানান, বন্দুকযুদ্ধে ২৫ জনের বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। মাও বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যের নারায়ণপুর জেলার প্রত্যন্ত ও গভীর এক জঙ্গলের ভেতরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়েছে।সিনহা বলেন, মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের ওই জঙ্গলে উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীরা গুলি চালালে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।তবে এই সংঘর্ষে আসলে কারা নিহত হয়েছেন, সেটি পরিষ্কার নয়। তিনি বলেন, সংঘর্ষে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআন তালিমের ব্যবস্থা করার ঘোষণা ধর্ম উপদেষ্টার

বিশ্ববিদ্যালয় পর্যায়ে পবিত্র কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) Read more

গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী
গজারিয়ায় ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী

মুন্সিগঞ্জের গজারিয়ায় 'সময় বাঁচাও, দুর্ঘটনা রোধ করো' জনগণের দাবিতে একাধিক স্থানে ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ জুন) সকাল Read more

মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যক্তিকে ফিরিয়ে আনলো সেনাবাহিনী
মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যক্তিকে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

রাতের অন্ধকারে মোবাইল ফোনের এক কল, তারপর নিখোঁজ একটি মানুষ। সেই মানুষের মুক্তিপণ দাবির জন্য গোটা এলাকায় থমথমে সন্ত্রাস ছড়িয়ে Read more

ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক
ডিসির স্বাক্ষর জাল, ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করায় রেজাউল করিম সোহাগ নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে Read more

চাঁদপুরের শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা
চাঁদপুরের শাহরাস্তিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার কর্মকর্তা টাকা আত্মসাৎদের অভিযোগে আটকের পর আরেক কর্মকর্তা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার Read more

ঈদে টানা ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম
ঈদে টানা ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম। মঙ্গলবার (০৩ জুন) দুপুরে বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন