কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভেড়ামারার উপজেলার লালন শাহ সেতুর সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডি এস বি তে কর্মরত বলে জানা গেছে।চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা। ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভাডভ্যান পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।নিহতদের মরদেহ ২৫০ সংখ্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি
তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ছাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ Read more

নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার
নোয়াখালীতে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার Read more

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর
বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর

সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে পে Read more

চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১
চকরিয়ায় ডাকাতদের গুলিতে নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতদের গুলাগুলিতে শেকাব উদ্দিন (৪০) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন