বরিশাল জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। গরম ও আর্দ্রতার চাপে দিশেহারা হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা। শুক্রবার (৯ মে) সকালে দুপুর ৩টা পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে গতি ৪৯ শতাংশ। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৪ সেলসিয়াস। তীব্র গরম ও আর্দ্রতায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই রোদে পুড়ে কাজ করছেন দিনমজুর, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকেরা। গরমের তীব্রতায় কেউ কেউ বারবার কাজ বন্ধ করে গাছতলা বা টিনের ছাউনি নিচে আশ্রয় নিচ্ছেন। তবে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে গরমে। বরিশাল আবহাওয়া অফিস উচ্চপর্যবেক্ষন মাসুদ রানা রুবেল জানিয়েছে, আজকে কোথাও কোথাও তাপমাত্রার জলীয়বাষ্পের পরিমাণ উঠানামা করছে। তবে বাতাসের জলীয়বাষ্পের বেশি থাকায় বরিশালে আঞ্চলে ভ্যাপসা গরম একটু বেশি লাগছে। তিনি আরো বলেন বৈশাখের শেষ দিকে এসে বাড়ছে গরমের তীব্রতা।এরই মধ্যে গরম নিয়ে দুঃসংবাদ দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ৯ মে দুপুর ৩টা থেকে আগামী তিন দিন অর্থাৎ দেশের উপর থেকে চলমান মৃদু তাপপ্রবাহ মাঝারি একটি সর্তক বাতা দিয়ে আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করছেন। এটি তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে বলে জানান তিনি। গরমের এই প্রবণতায় দিনদিন দুর্ভোগ বাড়ছে জেলার সাধারণ মানুষের। কাজ করতে গিয়ে নাকাল হচ্ছেন শ্রমজীবীরা, আর ঘরে বসেও মিলছে না গরম থেকে রেহাই। এখন শুধু একটিই প্রত্যাশা একটু বৃষ্টি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত
নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামী Read more

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে গ্রাহকরা
লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে গ্রাহকরা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পল্লী Read more

ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত ১৯তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌনে ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত Read more

চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট
চকরিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আড়াই লাখ টাকা লুট

কক্সবাজারের চকরিয়ায় নিজের বসতবাড়িতে ঢুকে আব্দুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে ঘর থেকে লুট করে Read more

সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে Read more

পিরোজপুরে ভুয়া মেজর আটক
পিরোজপুরে ভুয়া মেজর আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার নামের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন