কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (০১ জুন) বেলা তিনটার দিকে পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা তিনটার দিকে চিলমারীর রমনা থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি উলিপুর রেল স্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গাবেরতল এলাকায় পৌঁছালে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মোস্তাফিজার রহমানের মৃত্যু হয়।স্থানীয়রা আরও জানান, ট্রেন আসার আগে থেকেই তিনি লাইনের ওপর বসে ছিলেন। তার হাতে ওষুধের প্রেসক্রিপশন ছিল। তাকে কিছুটা বিমর্ষ দেখা যায়।নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, বড় ভাই মোস্তাফিজার রহমান তৎকালীন বিডিআরে চাকরি করছিলেন। মাত্র ৯ বছর চাকরি করে অবসরে যান তিনি। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে। আজ সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা তিনটার পর খবর পাই তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন জানান, রমনা-পার্বতীপুর লোকাল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশকে পাঠিয়েছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরবি আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদাল্যান্ডের Read more

জয়পুরহাটে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আনোয়ার হোসেন গ্রেপ্তার
জয়পুরহাটে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আনোয়ার হোসেন গ্রেপ্তার

জয়পুরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন-উত্তরপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার Read more

ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার
ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার

ভোলার মেঘনায় প্রবল স্রোতের টানে তলিয়ে গেছে এমভি নাফিজা নামের একটি বালুভর্তি বলগেট। তবে ওই বলগেটে থাকা ৩ নাবিককে জীবিত Read more

আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা
আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মূল সড়ক ও মোড়ে মোড়ে গড়ে উঠেছে অস্থায়ী ও অবৈধ পশুর হাট। Read more

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা বাংলাদেশের
ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা বাংলাদেশের

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে। ইসরায়েলি পার্লামেন্টে গৃহীত এই খসড়া Read more

চট্টগ্রামে ভিড়েছে রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ
চট্টগ্রামে ভিড়েছে রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রুশ নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ।রবিবার (১৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন