শিশু নাজমুল (১০) এক দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ শুকিয়ে যাওয়া ও শরীরের মাংস ক্ষয় হওয়ার কারণে ধীরে ধীরে তার কোমর থেকে পা পর্যন্ত অসাড় হয়ে যাচ্ছে। বর্তমানে সে আর দাঁড়াতে পারে না। চিকিৎসকদের মতে, দ্রুত হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে শিশুটি চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।নাজমুল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের শালমারা গ্রামের মো. হামিদুল ও নাজমা বেগম দম্পতির একমাত্র সন্তান।দরিদ্র পরিবারটির পক্ষে নাজমুলের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা সম্ভব নয়। নাজমুলের বাবা মো. হামিদুল একজন দিনমজুর এবং মা নাজমা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে তাদের হিমশিম খেতে হয়, সেখানে সন্তানের চিকিৎসা ব্যয় বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।নাজমুল লেখাপড়ার প্রতি অত্যন্ত আগ্রহী ছিল। তার স্বপ্ন ছিল একদিন ডাক্তার হওয়ার। কিন্তু অর্থের অভাবে আজ সেই স্বপ্ন থমকে যেতে বসেছে। বর্তমানে নাজমুল আর হাঁটতে পারে না; মায়ের কোলে করেই তাকে চলাচল করতে হয়।কষ্টভরা কণ্ঠে নাজমুলের মা নাজমা বেগম বলেন, “আমার একমাত্র ছেলেটা টাকার অভাবে ধীরে ধীরে পঙ্গু হয়ে যাচ্ছে। ডাক্তাররা বলেছেন দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে। আর দেরি করলে নাজমুলের রোগটা নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে। আর চিকিৎসার জন্য প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা প্রয়োজন হবে। আমাদের পক্ষে এই বিপুল টাকা জোগাড় করা সম্ভব নয়।”তিনি সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়ে বলেন, “আপনারা সাহায্য করলে আল্লাহ রহমতে হয়তো আমার ছেলেটা আবার বাঁচার স্বপ্ন দেখতে পারবে।”নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ পার্সোনাল নম্বরে: 01759262343।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪

চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র Read more

মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। কেরালার কোচি থেকে একটি যাত্রীবাহী বিমান মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। ভারী Read more

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আতিয়ার রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে Read more

এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা
এবার কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকার ওপর তাণ্ডব চালিয়ে এবার কিউবায় আঘাত হেনেছে। ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৫ কি.মি.) Read more

ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ সেনাবাহিনীর হাতে আটক ৩
ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ সেনাবাহিনীর হাতে আটক ৩

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন