ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বাগদাদের জাদিরিয়া এলাকার একটি ভবনে বোমা ফেলেছে মার্কিন বাহিনী। ভবনটিতে একটি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা থাকতেন। যে চারজন নিহত হয়েছেন, তারা সেই ভবনটির বাসিন্দা এবং ওই গোষ্ঠীটির সদস্য।গতকাল সোমবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন ছোড়ে ইরানপন্থি সেই সশস্ত্র গোষ্ঠী। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে দূতাবাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া বিভিন্ন ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে, ড্রোন হামলার পর কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে দূতাবাস থেকে।তাদের রকেট ছোড়ার কয়েক ঘণ্টা পর জাদিরিয়ায় বিমান অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী।এদিকে সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সোমবারের ড্রোন হামলায় বাগদাদের মার্কিন দূতাবাসের সি-আরএএম এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল
পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর Read more

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ
গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিক্ষোভ

দলখদার ইসরাইলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি চুক্তি কার্যকর ও ত্রাণ সরবরাহের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে বিক্ষোভ করেছেন Read more

চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পাবনার চাটমোহরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে বিথি সরকার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার(৪ অক্টোবর) দুপুর ২টার দিকে Read more

চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৬ জুুন) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন