পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘ সাত মাস অফিস না করেও চাকরিতে বহাল রয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম ওরফে ইমরান হাসান আরিফ। তিনি ভাঙ্গুড়া পৌরসভায় প্রধান সহকারী পদে চাকরি করেন। আরিফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এলাকা থেকে পালিয়ে যান আওয়ামী লীগ নেতা আরিফ। এরপর তিনি গত ১৫ আগস্ট  গোপনে এক মাসের চিকিৎসা ছুটি নেন মেয়র  আজাদ খানের কাছ থেকে। সে ছুটি শেষ হলে ১৫ সেপ্টেম্বর আরও তিন মাস ছুটি বাড়িয়ে নিতে গোপনে পৌরসভায় হাজির হন তিনি। পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী তিন মাসের ছুটি মঞ্জুর করলে স্ত্রীকে নিয়ে ভারতে পালিয়ে যান তিনি।এদিকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বিধি অনুযায়ী চাকরি হতে তার অপসারিত হওয়ার কথা। কিন্তু অদৃশ্য কারণে এখনও তিনি চাকরিতে বহাল রয়েছেন। এ নিয়ে স্থানীয় বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয়রা জানান, হতদরিদ্র পরিবারের সন্তান আরিফ সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের আস্থাভাজন ছিলেন। তিনি ২০১২ সালে ভাঙ্গুড়া পৌরসভায় ভান্ডার রক্ষক পদে চাকরিতে যোগদান করেন। পরে তিনি  পৌরসভার  প্রধান সহকারী পদে পদোন্নতি পান।এলাকায় আরিফের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। পৌরসভার একজন কর্মচারী হয়েও উপজেলার সকল ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ করতেন তিনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রায় পঞ্চাশ কোটি টাকার মালিক বনে যান তিনি। প্রায় কোটি টাকা খরচ করে গড়েছেন বিলাসবহুল বাড়ি। গড়ে তুলেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। আর তার এসব কাজের সহযোগী ছিলেন সাবেক এমপি মকবুল হোসেনের ছোট ছেলে ইবনুল হাসান শাকিল।  নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, ক্ষমতাসীন দলের নেতা হওয়ায়  আরিফ কখনো অফিস করতেন না। তিনি সব সময় দলীয় কর্মকাণ্ড ও ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। মাস শেষে অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন নিয়ে যেতেন। উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক বলেন, ৫ আগস্টের পর থেকে ওই আওয়ামী লীগ নেতা পলাতক রয়েছেন। শুনেছি, এর মধ্যে গোপনে এসে চিকিৎসা ছুটি নিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। দীর্ঘ সাত মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে কিভাবে তিনি চাকরিতে বহাল থাকেন এমন প্রশ্ন তারও । তিনি চাকরি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে পলাতক থাকায়  আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী জানান, তার চিকিৎসা ছুটি শেষ হওয়ার পর চাকরিতে যোগদান করার জন্য নোটিশ পাঠানো হয়। এরপরও তিনি কর্মস্থলে উপস্থিত হননি। ফের তিনি বিনা বেতনে ছুটির জন্য মেইলে আবেদন করেছেন। তবে তাকে আর ছুটি দেওয়া হয়নি।তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইতোমধ্যে তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের Read more

বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

যশোরের বেনাপোলের পল্লীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।শনিবার (১০ মে) Read more

কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ
কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসির পদত্যাগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে Read more

নেপালের অস্থিতিশীলতায় গভীর চিন্তায় ভারত, সীমান্তে উচ্চ সতর্কতা
নেপালের অস্থিতিশীলতায় গভীর চিন্তায় ভারত, সীমান্তে উচ্চ সতর্কতা

বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশটিতে ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কারফিউ Read more

চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা

নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত Read more

হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
হেরে সিরিজ শুরু  করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন