সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি সেনা সদস্যের মধ্যে কুড়িগ্রামের দুই বীর সন্তানের মৃত্যুতে জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১৪ ডিসেম্বর) নিহত এই দুই সেনাসদস্যের বাড়িতে গিয়ে দেখা গেছে, শোকে বিহ্বল পরিবার।নিহত সেনাসদস্য শহিদ শান্ত মণ্ডলের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সাটমাধাই ডারারপাড় গ্রামে। তার বাবা সাবেক সেনাসদস্য (মৃত) নুর ইসলাম মণ্ডল এবং মা সাহেরা বেগম। শান্তর বড় ভাই সোহাগ মণ্ডল সেনাবাহিনীতে কর্মরত। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে ল্যান্স করপোরাল পদে রয়েছেন।নিহত শান্ত মণ্ডলের স্বজনরা জানান, ‘উপরওয়ালা আমাকে আরও ধৈর্যশীল করুক। আমি আরও নীরব হতে চাই।’ পরিবারের সঙ্গে কথা বলে নিজের ফেসবুকের স্টোরিতে এই কথা লিখে মিশনের দায়িত্ব পালনে যান শান্ত মণ্ডল। তার দু’ঘণ্টা পর পরিবারের কাছে খবর আসে শান্তর আরও নীরব হওয়ার খবর। সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন শান্ত। পরিবারে নেমে আসে আহাজারি। চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বৃষ্টি নির্বাক। মায়ের চিৎকার চলে অবিরত।শান্তর স্ত্রী বৃষ্টি জানান, ‘শনিবার রাত ৮টার দিকে শেষ কথা হয়েছে শান্তর সঙ্গে। সে সময় বলেছিল ডিউটিতে যাবে। রাত সাড়ে ১০টার দিকে আত্মীয়ের মাধ্যমে খবর পান তারা। একই সময় কথা হয় মায়ের সঙ্গেও।শান্তর ছোট ভাই সজিব বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে সে ফেসবুকে স্টোরি দিয়েছে। লিখেছে ‘উপরওয়ালা আমাকে আরও ধৈর্যশীল করুক। আমি আরও নীরব হতে চাই।’ এর দুই আড়াই ঘণ্টা পর খবর পাওয়া যায় সে বেঁচে নেই।’নিহত শান্তর পরিবার জানায়, ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন শান্ত। চলতি বছরের নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যান। সেখানে দায়িত্ব পালনকালে হামলায় মারা যায়।ছেলের মৃত্যুর সংবাদে শান্ত মণ্ডলের মা সাহেরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। সন্তানের মরদেহ দেখার আকুতি জানাচ্ছেন বারবার। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। সুদানে সন্ত্রাসীদের হামলায় নিহত আরেক শান্তিরক্ষী মমিনুল ইসলামের (৩৮) বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলেরপাড় গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। বাড়িতে স্ত্রী ও দুই মেয়ে, মা-বাবা, ভাই রয়েছে। বড় মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ের বয়স চার বছর।মমিনুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মৃত্যুর খবরে বাড়িতে মাতম চলছে। প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন। মমিনুলের মৃত্যু শোকে স্ত্রী ও মা মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশী ও স্বজনেরা তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন।মমিনুলের বাবা আব্দুল করিম বলেন, ‘আমার ছেলে অনেক ভালো মানুষ। এলাকার সবাই তাকে ভালোবাসে। আল্লাহ তাকে ভালোবাসেন বলেই হয়তো তার শহীদি মৃত্যু হয়েছে। এখন আমরা তার লাশের অপেক্ষায় আছি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই
ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই

ভোলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে এক সাংবাদিকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় ওই পরিবারের দুই সদস্যকে Read more

চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র, পাত্রী কে?
চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র, পাত্রী কে?

জীবনের নতুন ইনিংসে পা রাখলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বুধবার (১৩ আগস্ট) ঘরোয়া আয়োজনে মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি Read more

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৫ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাড়ে ২৭ হাজার Read more

আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ
আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও Read more

দ. কোরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত
দ. কোরিয়ায় সড়ক দুর্ঘটনা, ২ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় গুরুতর আহত হন বাংলাদেশি দুই শিক্ষার্থী। আহত দুই শিক্ষার্থী হলেন, আয়মান সরকার রাজিত (২০) ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন