বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ এবং দ্রুত করে তুলেছে। প্রযুক্তি থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এবার গুগল তার জনপ্রিয় প্ল্যাটফর্ম গুগল ফটোসে যুক্ত করতে চলেছে একাধিক শক্তিশালী এআই ফিচার, যা ছবি এডিটিং-এর ধারণায় এক উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।গুগল ফটোস অ্যাপে আসা এই নতুন এআই-চালিত সুবিধাগুলির মধ্যে অন্যতম হলো, ছবির ত্রুটি তাৎক্ষণিকভাবে সংশোধন করার ক্ষমতা। প্রায়শই আমরা পারিবারিক বা বিশেষ দিনের ছবিতে দেখি যে কেউ চোখ বন্ধ করে ফেলেছে, কারো মুখে হাসি নেই, বা কেউ ভুল করে সানগ্লাস পরে আছে। আগে এমন ছবি ঠিক করার জন্য বড় এবং জটিল সফটওয়্যারের প্রয়োজন হতো। এখন ব্যবহারকারী সরাসরি গুগল ফটোসে গিয়ে শুধু মুখে কম্যান্ড দিলেই এআই নিজে থেকেই ছবিটি প্রাকৃতিকভাবে ঠিক করে দেবে।এই স্বয়ংক্রিয় সম্পাদনার জন্য কমান্ডগুলি হবে খুবই সহজ, যেমন— ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’ বা ‘ওপেন মাই আইস’ অথবা ‘এডিটেড স্মাইল’। এআই এই কমান্ড অনুযায়ী কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটিকে নিখুঁত করে তুলবে।এর ফলে নতুন করে ছবি তোলার দরকার পড়বে না এবং বিশেষ মুহূর্তের ছবিগুলিকে সহজেই পারফেক্ট করে তোলা সম্ভব হবে।এছাড়াও, গুগলের নিজস্ব এবং জনপ্রিয় ইমেজ জেনারেটর ‘ন্যানো বানানা’ এখন সরাসরি গুগল ফটোস অ্যাপের সাথে যুক্ত হয়েছে। এই এআই টুলটি কয়েক মুহূর্তের মধ্যে যে কোনো সাধারণ ছবিকে সম্পূর্ণ নতুন স্টাইল বা থিমে সাজিয়ে দেবে।এর সুবিধা হলো, কোনো আলাদা সফটওয়্যার বা ডিজাইন দক্ষতা ছাড়াই সাধারণ ছবি থেকে অসাধারণ কাল্পনিক ইমেজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা যাবে।আইওএস ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এসেছে ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এডিটিং’ সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারী মুখে কমান্ড দিলেই এআই ছবি এডিট করে দেবে। একই সঙ্গে, নতুন একটি ফটো এডিটর ইন্টারফেস আনা হয়েছে, যেখানে টাচ বা জেসচারের মাধ্যমেও পরিবর্তন আনা যাবে। ফলে যারা এডিটিংয়ে ততটা অভ্যস্ত নন, তারাও সহজেই ছবিকে নিজেদের পছন্দমতো সাজিয়ে নিতে পারবেন।এই নতুন ফিচারগুলি নিঃসন্দেহে গুগল ফটোস ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা
এশিয়া কাপকে সামনে রেখে আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে Read more

বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে রবিবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে রবিবার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার (১১ মে) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

শরীয়তপুরে মহাসড়কে চাঁদা আদায়ের সময় দুই শ্রমিক নেতা আটক
শরীয়তপুরে মহাসড়কে চাঁদা আদায়ের সময় দুই শ্রমিক নেতা আটক

শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে দুই শ্রমিক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা Read more

লেবাননে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করল ইসরায়েল
লেবাননে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করল ইসরায়েল

লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে Read more

হিন্দুদের বাড়িঘর ছিনতাইকারীরা আজ রাজনীতি করছে: কৃষিবিদ তুহিন
হিন্দুদের বাড়িঘর ছিনতাইকারীরা আজ রাজনীতি করছে: কৃষিবিদ তুহিন

কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, 'হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। Read more

৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের সংস্কার কাজের কারণে কিছু এলাকায় আজ বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন