দীর্ঘ দুই মৌসুম পর ঐতিহাসিক মাঠ ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ১০ আগস্ট হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে নতুন রূপে ফিরবে স্টোটিফাই ক্যাম্প ন্যুতে পা রাখবে কাতালান জায়ান্টরা। এর আগে সবশেষ ২০২৩ সালের মে মাসে ক্যাম্প ন্যু’তে খেলেছিল বার্সেলোনা। এরপর স্টেডিয়ামটিতে শুরু হয় সংস্কারকাজ। স্পটিফাইয়ের সঙ্গে স্পন্সরশিপ চুক্তির অংশ হিসেবে এর নামকরণ হয় ‘স্পটিফাই কাম্প ন্যু’। সংস্কার পুরোপুরি শেষ না হলেও চলতি মৌসুমেই ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হুয়ান গাম্পার ট্রফির ঐতিহ্যবাহী ম্যাচ দিয়ে নতুন মৌসুমের সূচনা হবে ঘরের মাঠে। যদিও স্টেডিয়ামের সংস্কার চলবে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত। তাই আগামী মৌসুমে লা লিগার শুরুর তিনটি ম্যাচ তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। এরপর থেকে সীমিত পরিসরে ৫০ থেকে ৬০ হাজার দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।গত দুই মৌসুমে বার্সা তাদের হোম ম্যাচ খেলেছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। সেখানেই দুর্দান্ত ফর্ম ধরে রেখে তারা জিতেছে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড
শেষ মুহূর্তের নাটকীয়তায় জিতল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে ১-১ এ সমতা বিরাজ করছে সিরিজে।বৃহস্পতিবার (৬ Read more

কোনাবাড়ীতে ২ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি!
কোনাবাড়ীতে ২ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি!

গাজীপুরের কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে ২ দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাদের সব দাবি পূরণ না Read more

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

চলে গেছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি Read more

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার Read more

বর্তমান স্বামীকে দিয়ে গোপনে আগাম জামিনের চেষ্টা সামিরার
বর্তমান স্বামীকে দিয়ে গোপনে আগাম জামিনের চেষ্টা সামিরার

সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি সামিরা হক। তিনি আগাম জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ Read more

গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক গুরুতর আহত
গজারিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবক গুরুতর আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন