পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভে শিক্ষার্থীরা ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে’, ‘আবার হলে শোষণ, শুরু হবে একশান’, ‘যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান’, ‘লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।বিক্ষোভ-পরবর্তী প্রতিবাদ সমাবেশে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলাম বলেন, ‘আমরা এর আগে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেছিলাম ২০১২ সালে বিশ্বজিৎ হত্যার ঘটনায়। দিবালোকে প্রকাশ্যে ছাত্রলীগ কুপিয়ে মেরেছিল বিশ্বজিৎকে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি করল যুবদল। প্রকাশ্য দিবালোকে মিটফোর্ডে পাথর মেরে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, এই হত্যাকাণ্ড সেই স্বপ্নে শঙ্কার ছায়া ফেলছে। আবার যদি ফ্যাসিবাদ জন্ম নেওয়ার চেষ্টা করে, তবে আমরা ছাত্রসমাজ যেভাবে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি, ঠিক সেভাবেই নতুন ফ্যাসিবাদকেও প্রতিহত করব।’ইংরেজি বিভাগের শিক্ষার্থী মজনু আলম বিক্ষোভে উপস্থিত সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা যুবদল কর্তৃক নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি, বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, এমনকি বিএনপির মূল সংগঠন থেকেও তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে অন্তর্দ্বন্দ্বে ও অন্তঃকলহে লিপ্ত আছে। তারা নিজেদের দলের লোকদেরই হত্যা করছে। যারা নিজেরাই নিজেদের দলের নেতাকর্মীদের হাত-পায়ের রগ কেটে দেয়, অথচ তারা মিথ্যা অপবাদ দেয় যে, ভিন্ন একটি সংগঠনের রগ কাটার মূল নায়ক। এটা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে যে, এই সংগঠনের নিজেদের নেতাকর্মীদের হাতেই তাদের নিজেদের জনশক্তি নিরাপদ নয়। আমরা দেশবাসী আশঙ্কায় আছি, এই সংগঠন যদি কোনোভাবে ক্ষমতাসীন হয়, তাহলে দেশের মানুষ অবশ্যই এক নব্য ফ্যাসিস্ট শাসনের শিকার হবে। আমরা আজকের এই জমায়েত থেকে ঘোষণা দিচ্ছি—আবারও যদি কোনো স্বৈরাচার ভিন্নরূপে ফিরে আসে, আমরা আবারো বুকের তাজা রক্ত দিয়ে হলেও সেই স্বৈরাচারকে রুখে দেব।’ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা দেখেছি ২০০৬ সালের ২৮ অক্টোবর কীভাবে লগি-বৈঠার মাধ্যমে মানুষকে নৃশংসভাবে হত্যা করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। আমরা আর সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চাই না। বাংলার ছাত্রসমাজ আজ সোচ্চার। সোহাগ ভাইকে যারা হত্যা করেছে, তারা যে দলেরই হোক, তাদের দ্রুত বিচার করে বাংলার মাটিতে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন
টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও Read more

সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের
সুইডেনে যাত্রা শুরু খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটের

সুইডেন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গবেষণামূলক প্রতিষ্ঠান খালেদা জিয়া মেমোরিয়াল ইনস্টিটিউট। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা Read more

পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী
পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

ঈদের আনন্দ শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও মানবিক আচরণই এই আনন্দকে পরিপূর্ণ করে তোলে। এমনই এক Read more

গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল
গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল

গাজায় কাজ করা ডজনখানেক মানবিক সহায়তা সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অভিযোগ, এসব সংস্থা নতুন কঠোর Read more

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা
মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এটাই প্রকৃত ব্যাংকিং, আগামী দিনের ব্যাংকিং Read more

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা

ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাকি ছিল কেবল শুটিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন