কিশোরগঞ্জের কুরিয়ারচরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়াই কাল হলো তিন বন্ধুর। পিকআপ ভ্যানের চাপায় নিহত ২ বন্ধুর লাশ পড়েছিল সড়কে। আরেক বন্ধু আহত অবস্থায় সড়কের পাশে পড়েছিল।রবিবার (২২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতারা হলেন- দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮)। গুরুতর আহত অবস্থায় আরেক বন্ধুকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দারিয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন বন্ধু। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই করা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির হোসেন। আরেকজন ছিটকে সড়কের পাশে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আরেক বন্ধুকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ Read more

আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে Read more

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান Read more

ফিলিস্তিনি শরণার্থীর ঘরে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল
ফিলিস্তিনি শরণার্থীর ঘরে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল

চলতি বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে রসায়নে নোবেল পেয়েছেন ৩ বিজ্ঞানী। এরমধ্যে রয়েছেন ওমর এম ইয়াগি। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া Read more

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে তিন সদস্যের কমিটি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে তিন সদস্যের কমিটি

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) আগুন গতকাল রাত সাড়ে বারোটায় পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন