বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বাংলাদেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে।”শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।টুকু বলেন, এ দেশের মানুষ গণতন্ত্রের সুবাতাস পেতে শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়াকে আমরা স্বাগত জানাই। কারণ ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতেই শেষ হয়ে গিয়েছিল।তিনি আরও বলেন, ৩ কোটি ৮০ লাখের বেশি তরুণ ভোটার থাকা সত্ত্বেও তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন তারা নিজেদের ভোট দিয়ে জনবান্ধব সরকার গঠন করতে চায়। এই দেশ আমাদের সকলের, সবাইকে সঙ্গে নিয়ে এ দেশ গড়ে তুলতে হবে।মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুকু বলেন, মজলুম মানুষের অধিকার আদায়ে তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে কখনো আপস করেননি। পাকিস্তানিদের বিরুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধে মূল বীজ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারি সম্মেলন বুনেছিলেন। মওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনটির উপদেষ্টা প্রফেসর একেএম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিন Read more

ভিটামিন ডি সাপ্লিমেন্টের ৬ পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিকার
ভিটামিন ডি সাপ্লিমেন্টের ৬ পার্শ্বপ্রতিক্রিয়া ও প্রতিকার

ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত ভিটামিন ডি সেবন করলে শরীরে কিছু নীরব Read more

বাকৃবির এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ, সম্পাদক শাকিব
বাকৃবির এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ, সম্পাদক শাকিব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স, বাংলাদেশ এর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে খালিদ হাসান এবং Read more

ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫
ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চলাকালীন সময়ে অসাধু জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। Read more

ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫
ইরানে আদালতে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১৩ জন আহত Read more

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন