বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স, বাংলাদেশ এর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাকিব আহমেদ মনোনীত হয়েছেন।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে কৃষি অনুষদের ডিন অফিসে কমিটির আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লা আল মুন্নার সভাপতিত্বে এবং আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম, কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।কমিটির সহসভাপতি পদে রয়েছেন ইফরান ইউসুফ শিহাব, শামীমা আক্তার, মিথিলা আক্তার তমা ও আইরিন রহমান প্রমি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সাইদুর রহমান, হুমায়রা ইসলাম, হাবিউল্লাহ হাবিব ও আলী আহসান অপূর্ব।সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ছাব্বির হোসেন রিজন, খাদিমুল ইসলাম জিহান, শাজনীন আক্তার তৃশা ও মমতাজ জাহান মুক্তি। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে আলিনূর রহমান, উপ-দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নাঈম, প্রচার সম্পাদক পদে এ টি এম তাহমিদ, উপ-প্রচার সম্পাদক পদে আশহাব নাহীন রওনক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. কাউসার আহমেদ মিজান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মো. আসিফ শামস আকাশ দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মো. তাওহীদ আল আবিদ, নুসরাত-ই-জাহান এশা, তৌহিদা জাহান রিপা, মো. আশিকুর রহমান সোহান, মোছা. মুর্শিদা খাতুন, নাজমুল আলম নোবেল ও সৌরভ তাম্বুলি।বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ‘গ্রামের একজন সাধারণ কৃষককে সাহায্য করার জন্য এটি একটি অসাধারণ সংগঠন। তবে সংগঠনটির কার্যপরিধি বৃদ্ধির জন্য দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কৃষিবিষয়ক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের যুক্ত করার চেষ্টা করতে হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক Read more

বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির
বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা Read more

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালটিতে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী ও Read more

অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন
অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন

অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটির লস অ্যাঞ্জেলস শহর বিক্ষুব্ধরা গাড়িতে আগুন দিয়েছে। এ নিয়ে সেখানে Read more

রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট Read more

উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক
উলিপু‌রে ৬ জুয়া‌ড়ি আটক

কুড়িগ্রামের উলিপু‌রে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়া‌ড়িকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (০২ এপ্রিল) দিবাগত রা‌ত পৌনে দুইটায় উপজেলার গুনাইগাছ ইউনিয়‌নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন